POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করলেন জেলা প্রশাসক

মজিব পাটোয়ারী / হোসেন বেপারী | প্রকাশিত: জুন ১৭, ২০২১ | সময়: ১:২৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারীদের মাঝে ৭টি ল্যাপটপ বিতরণ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁদপুরের জেলা প্রসাশক অঞ্জনা খান মজলিস।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ই-সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করেন।

এসময় তিনি বলেন, সবাইকে একসাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। কে ধনী কে গরীব তা দেখলে চলবে না। সবার মুঠোফোন নাম্বার থাকতে হবে জনসাধারনের কাছে। শুনতে হবে জনগণের কথা। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। গৃহহীনদের পাশে থেকে গৃহনির্মাণে সহযোগিতা করতে হবে। তবেই চাঁদপুরকে দরিদ্র মুক্ত করা যাবে। এতে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। তাই সবার সহোযোগিতা চাই ।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলার চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুন অর রশীদ, হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার কানিজ ফাতেমা।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহমেদ চিশতী, হাজীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র জাহিদুল আযহার আলম বেপারী সহ উপজেলার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। পরে জেলা প্রসাশক হাজীগঞ্জ থানা পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন