বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক ও আব্দুল্লাহ আস সাদিকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান চালান।
বিষয়টি নিশ্চিত করে অসিম মল্লিক জানান, চাঁদপুর বন বিভাগের কাছ থেকে খবর পেয়ে চাঁদপুরের ফরেস্টার মো. বিল্লাল হোসেন কাজীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ফাইভ স্টার পার্ক থেকে একটি অজগর ও দুটি বানর এবং কৃতি কুঞ্জ তিয়া শিশু পার্ক থেকে আরও একটি অজগর, একটি শকুন ও তিনটি বানর উদ্ধার করা হয়।
অজগর দুটির ওজন আনুমানিক ২০০ কেজি। উদ্ধারের পর এসব বন্যপ্রাণী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।