POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৫, ২০২১ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস । উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধাননের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি,তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল মাস্টার,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আশরাফুল আলম মিলন, নূরুজ্জামান রিপন,কৃষকলীগ নেতা ইলিয়াস, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আখি, লাভলী বেগম, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, আবীর হায়াত সিহাব,সাইফুল ইসলাম সরকার প্রমুখ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন