POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৫, ২০২১ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

ওই সময় ৫ টি মামলায় তিন হাজার তিনশত টাকা জরিমানা আদায় করা হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমরা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভাবে এ অভিযান করবো । মাস্ক না পরা, সামাজিক দুরুত্ব বজায় না রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে মালামাল ক্রয় বিক্রয় করা, যাত্রী চালকদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন