POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাফিক পুলিশের মামলার জরিমানা দেয়া যাবে ‘উপায়’!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১৫, ২০২১ | সময়: ৪:২৬ অপরাহ্ণ

ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু হচ্ছে চাঁদপুর ট্রাফিক পুলিশে।

মঙ্গলবার চাঁদপুর ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালুর জন্য UCB ব্যাংক ও চাঁদপুর জেলা পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সু্যোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) এবং UCB ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব এটিএম তাহমিদুজ্জামান। এছাড়াও চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং UCB ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান “উপায়” এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে বিভিন্ন মামলার কারণে জরিমানার টাকা জমা দেওয়ার জন্য আর ব্যাংকে যেতে হবে না ইউসিবি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান “উপায়” এর মাধ্যমে মূহুর্তে পরিশোধ করা যাবে। গ্রাহক নিজের মোবাইল থেকে অথবা “উপায়” এর এজেন্টদের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন