POPULAR BD NEWS
Popular BD News Logo

চোখের পাতা লম্বা ও ঘন করার ঘরোয়া উপায়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৩, ২০২১ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ

মানুষের সৌন্দর্যের মূলে আকর্ষণীয় মুখাবয়ব। নাক, ঠোঁট, চোখ ব্রু—এসব মুখের সৌন্দর্য বাড়ায়। আর চোখের সৌন্দর্যের মূলে পাতা। ঘন, কালো ও লম্বা চোখের পাতা কে না চায়?

ঘন ও লম্বা চোখের পাতা সাধারণত সবার হয় না।  চোখের সৌন্দর্য বাড়াতে অনেকে ব্যবহার করে থাকেন নকল চোখের পাতা। কিন্তু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজেই মিলতে পারে ঘন, কালো ও লম্বা চোখের পাতা।
ক্যাস্টর অয়েল: চোখের পাতা ঘন করতে অনেক উপকারী ক্যাস্টর অয়েল। এতে রয়েছে ভিটামিন, প্রোটিন ও ওমেগা-৬ ফ্যাট, যা চোখের পাতা বৃদ্ধি করতে কার্যকরী। এটি চোখের পাতা অনেক দ্রুত লম্বা ও ঘন করতে পারে। রাতে ঘুমানোর আগে চোখের পাতায় হালকা গরম করা ক্যাস্টর অয়েল তুলার সাহায্যে লাগালে মিলবে উপকার। এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চোখের পাতায় লাগাতে মিলতে পারে আরও ভালো সুফল।
পেট্রোলিয়াম জেলি: মাশকারা ব্রাশের মাধ্যমে চোখের পাতায় পেট্রোলিয়াম জেলি সারারাত লাগিয়ে রাখলেও মিলবে ভালো ফল। সকালে হালকা গরম ও ঠাণ্ডা পানি মিশিয়ে ধুয়ে ফেলতে হবে।

ম্যাসাজ: অলিভ অয়েল বা নারিকেল তেল কয়েক ফোঁটা নিয়ে আঙুলের সাহায্যে চোখের পাতা ও চোখের চারপাশে ধীরে ধীরে কিছুক্ষণ ম্যাসাজ করলে মিলতে পারে ঘন ও লম্বা চোখের পাতা।

ডিম: ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ গ্লিসারিন মিশিয়ে ঘন প্যাক তৈরি করতে হবে। ইয়ার বাডের সাহায্যে প্যাকটি চোখের পাপড়িতে লাগিয়ে তা ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই পাওয়া যাবে উপকার।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন