POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম চাঁদপুরের মাওঃ মোঃ মাকছুদুল আমিন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১৩, ২০২১ | সময়: ১১:০০ পূর্বাহ্ণ
শ্রেষ্ঠ ইমাম চাঁদপুরের মাওঃ মোঃ মাকছুদুল আমিন
চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম হিসেবে দ্বীনি কাজের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন চাঁদপুরের ছেলে মাওঃ মোঃ মাকছুদুল আমিন। তিনি ফরিদগঞ্জ উপজেলার ভাটিরগাঁও মোজাদ্দেদিয়া জামে মসজিদের ইমাম। এর আগেও তিনি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত হন।

 ১২ জুন শনিবার দিনব্যাপী চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে ১১টি জেলার সমন্বয়ে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমামদের নিয়ে লিখিত পরীক্ষা সহ যাচাই-বাছাই হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান।

মাওঃ মোঃ মাকছুদুল আমিন বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। মাকছুদুল আমিন যাতে জাতীয় পর্যায়ে ভালো একটি স্থান অর্জন করতে পারে সেজন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন