POPULAR BD NEWS
Popular BD News Logo

ফ্যাটি লিভারের সমস্যা দূর করে তেঁতুল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১২, ২০২১ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

ফ্যাটি লিভার বর্তমান সময়কার একটি কমন স্বাস্থ্য সমস্যা। লিভারে চর্বি জমাকেই বলে ফ্যাটি লিভার। এটি থেকে লিভার সিরোসিস ও লিভার ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই এ সমস্যা দেখা দিলে প্রথম থেকেই সাবধান হতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভারের সমস্যা হলে খাওয়া ও এর সঙ্গে আরও কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।  এ সমস্যা কমাতে অনেকেই নানা ধরনের ওষুধ খেয়ে থাকেন। কিন্তু ওষুধ খেলেও অনেক সময় সমস্যা কমে না। তবে কিছু প্রাকৃতিক উপায় ফ্যাটি লিভারের সমস্যা কমাতে অনেক ভূমিকা রাখে।  যেমন- তেঁতুল।

খোসা ছাড়ানো পাকা তেঁতুলে পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রনটি ভালোভাবে তৈরি হয়ে গেলে সেটি ছেঁকে নিয়ে তাতে সামান্য মধু মিশিয়ে সকাল ও বিকালে খেলে অনেক উপকার পাওয়া যায়।

তেঁতুল-পানির যত উপকার—

১. হৃদরোগের বিভিন্ন সমস্যা দূর করতে তেঁতুল অনেক উপকারী।

২. কোলন ক্যানসার প্রতিরোধে কার্যকরী তেঁতুল পানি।

৩. তেঁতুলে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে।

৪. তেঁতুলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি কুচকে যাওয়া ত্বক নিরাময়ে কাজ করে।

৫. তেঁতুল-পানি শরীরের ক্ষতিকর টক্সিন বের করতে এবং লিভারের ফ্যাট গলাতে সাহায্য করে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন