POPULAR BD NEWS
Popular BD News Logo

বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শেখ আবদুল হান্নান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১২, ২০২১ | সময়: ৫:২২ অপরাহ্ণ

এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার দুপুরে তিনি বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন।

শনিবার দুপুরে বিমানবাহিনী সদরদপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমানবাহিনী সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন