POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোবাইল ব্যবসায়ীর মৃত্যু

 শান্তুু ধর ,কচুয়া | প্রকাশিত: জুন ১১, ২০২১ | সময়: ৬:৫৭ অপরাহ্ণ

কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রহিমানগর বাজারের ইলেকট্রনিক্স এন্ড টেলিকম সেন্টারের সত্ত্বাধিকারী শাহরিয়ার রিপন হোসেন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি গোহট উত্তর ইউনিয়নের খিলা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত আবুল হাসেম প্রধানীয়ার ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। রিপন মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান।

দুর্ঘটনাজনিত তার এ অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন