POPULAR BD NEWS
Popular BD News Logo

অটোবাইকের ধাক্কায় পথচারী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১১, ২০২১ | সময়: ৬:৪৯ অপরাহ্ণ

চাঁদপুরে ব্যাটারি চালিত অটোবাইকের ধাক্কায় মো. বারেক বেপারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে।

বহরিয়া বাজারের দোকানিরা জানান, পাশ্ববর্তী ইব্রাহিমপুর ইউনিয়নের সাখুয়া গ্রামের বেপারী বাড়ির বারেক বেপারী ও বহরি এলাকার দুলাল গাজী, বহরিয়া রশিদিয়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিল। বহরিয়া বাজারে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা রাস্তার পাশে রেখে অটোরিকশা চালক জুমার নামাজ পড়তে যায়।

অটোরিকশা চালক না থাকায় স্থানীয় এক যুবক অটোরিক্সায় উঠে গাড়িটির গিয়ারে চাপ দিলে গাড়িটি পথচারী দুজনকে সজোরে একটি দোকানের সাথে ধাক্কা দেয়। এসময় বারেক বেপারী মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং দুলাল গাজী (৬৫) আহত হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন