POPULAR BD NEWS
Popular BD News Logo

হাড়ক্ষয় হয়েছে কিনা বুঝবেন কীভাবে, প্রতিকার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১১, ২০২১ | সময়: ৬:০২ অপরাহ্ণ

অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিজনিত একটা রোগ। এ রোগ হলে হাড় দুর্বল হয়ে যায়। ফলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

মূলত ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কম খাওয়ার ফলে এ রোগ হয়ে থাকে। এ ছাড়া বয়স বেশি হলে বংশগত কারণে, ক্যালসিয়াম ও ভিটামিন ডির অভাবে হাড়ক্ষয় রোগ হয়ে থাকে।  তবে এ রোগে আক্রান্ত হওয়ার পরও অনেকে বুঝতে পারেন না।
এ বিষয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘ইটদিস ডটকম’র এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘ইয়েল স্কুল অব মেডিসিন’-এর ডা. আনিকা কে আনাম বলেন, ‘অস্টিওপোরোসিস’ হচ্ছে হাড়ের অসুখ। এই রোগে হাড় দুর্বল হওয়া এবং এর গঠনগত মান কমে যাওয়ার কারণে তা ভাঙা কিংবা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।  ফলে সামান্য দুর্ঘটনা থেকেই হাঁড় ভেঙে যেতে পারে।

লক্ষণ

বেশিরভাগ রোগী প্রথমবার হাড় ফেটে না যাওয়া পর্যন্ত কোনো লক্ষণই টের পান না।  আর এই রোগে সাধারণত মেরুদণ্ড, নিতম্ব ও হাতের কব্জির হাড়ে সবচাইতে বেশি ফাটল দেখা দেয়।

এ রোগ হওয়ার কারণসমূহ

ডা. আনাম এ রোগের প্রধান কারণ হিসেবে দ্বায়ী করেন বয়স বেশি হওয়া, বংশগত কারণ, ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব, ধূমপান ও মদ্যপান বেশি করা ইত্যাদি।

এ রোগ প্রতিরোধে করণীয়
এ রোগ প্রতিরোধ করার বিষয়ে ডা. আনাম বলেন, হাড়ক্ষয় রোগ থেকে সুরক্ষিত থাকতে হলে হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখার বিকল্প নেই। এ জন্য শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিন সরবরাহ করাতে হবে। এবং খেতে হবে প্রচুর পরিমাণে ফল ও সবজি।

দুধ ক্যালসিয়ামের আদর্শ উৎস। তবে এটি ছাড়াও আরও অনেক খাবার থেকে ক্যালসিয়ামের চাহিদা জোগানো যেতে পারে। শরীরচর্চার গুরুত্বকেও অবহেলা করা যাবে না।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন