POPULAR BD NEWS
Popular BD News Logo

এক ঘন্টায় চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১০, ২০২১ | সময়: ১১:১৫ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট
চাঁদপুরে আলাদা দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মৃধা (১৯) ও রফিকুল ইসলাম (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বিকেলে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রুবেল মৃধা নিজের বাড়িতে বড় ভাইয়ের মুরগির ফার্ম পরিষ্কার করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাদের একতলা বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যান। পরে বাড়ির লোকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাবুরহাট কলেজের প্রথম বর্ষের ছাত্র নিহত রুবেল উত্তর সেনগাঁও গ্রামের নাসির মৃধার ছেলে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অন্য ঘটনায় মৃত রফিকুল ইসলাম বাড়িতে ধান শুকাতে বড় স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম খান জানান, নিহত দুজনকে এক ঘণ্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া জানান, নিহতের স্বজনরা এডিএম বরাবর ময়নাতদন্ত না করার জন্য লিখিত আবেদন করলে তদন্ত সাপেক্ষে তা মঞ্জুর করায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন