সম্প্রতি উদ্ধার হওয়া মাদক এলএসডি নিয়ে অনুসন্ধানে নেমে আরো এক নতুন মাদকের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নতুন এ মাদকের নাম ‘ব্রাউনি’।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘‘আমরা এলএসডি মাদকের সংশ্লিষ্টতায় গ্রেপ্তারকৃতদের তথ্য নিয়ে মাঠে তদন্ত করছি। এলএসডি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নতুন এই মাদকের (‘ব্রাউনি’) অস্তিত্ব পাওয়া গেছে। মাখন আর সিদ্ধ গাঁজার নির্যাস দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ ধরনের মাদক ‘ব্রাউনি’।’’