POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা মেডিকেল কলেজ থেকে ২৪ দালাল আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ১০, ২০২১ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ২৪ দালালকে আটক করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অভিযানের নেতৃত্ব দেন।

পলাশ কুমার বসু বলেন, ‘‘সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এই দালালরা ঢামেক হাসপাতালে আসা নিরীহ রোগীদের সরকারি হাসপাতালের চেয়েও কম খরচে পরীক্ষা-নিরীক্ষা ও খ্যাতনামা অধ্যাপকদের দিয়ে দ্রুত অস্ত্রোপচারের সুব্যবস্থা করে দেয়ার কথা বলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন