POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জুন ১০, ২০২১ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় উদ্বোধন করা হয়েছে মডেল মসজিদ ও অত্যাধুনিক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। মুজিববর্ষে দেশের ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৫০টি মডেল মসজিদ গনভবন থেকে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃহস্পতিবার চাঁদপুর জেলায় কচুয়ার একমাত্র মসজিদ এবং প্রথম পর্যায়ের ৫০টি মসজিদের মধ্যে এটি উদ্বোধন করা হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ প্রমুখ।
এসময় এসিল্যান্ড একি মিত্র চাকমা,ওসি মো. মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ সহ ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কচুয়া পৌরসভার সুবিদপুর এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিন তলা বিশিষ্ট ভবন নিমার্ণে চাঁদপুর গণপূর্ত বিভাগের সহায়তায় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের আওতায় নির্মান করা হয়। প্রায় ৪৩ শতাংশের জায়গার উপর ১২ হাজার ৫শ ৪৭ স্কয়ার বর্গফুটের জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে এই ভবন। যার নির্মিত ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন