POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌকাডুবি শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৯, ২০২১ | সময়: ৫:৩১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় তানিয়া (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো শিশুসহ দুজন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যার দিকে জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত তানিয়া শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। এছাড়া তানিয়ার চার মাস বয়সী ছোট বোন তাসলিমাসহ অজ্ঞাতনামা এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকাঘাট থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে কাঁঠালবোঝাই একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ১৫ জন যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার উদ্দেশে রওনা হয়। নৌকাটি চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে তীরে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনজন নিখোঁজ হয়।

সূত্র:জাগরণ

H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন