টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নোয়াই নদীর ওপর নির্মিত সেতু ভেঙে দুর্ভোগ পড়েছেন ৬ গ্রামের মানুষ। চার বছর ধরে চলছে এ অবস্থা।
গ্রামবাসীর জানান, সেতুটি নির্মাণের পর ছয় থেকে সাত বছর সেতুটি ভালো ছিল। তারপর বন্যায় প্রথমে সেতুর উত্তর পাশের একটি অংশ দেবে গিয়েছিল। সেটা আর মেরামত করা হয়নি। পরের বছর বন্যায় সেতুটি নদীতে দেবে যায়। এরপর থেকে বর্ষায় এক বাঁশের সাঁকো আর শুকনো মৌসুমে চলাচলের জন্য নদীর বুক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে গ্রামবাসী ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন।
সিংদাইর গ্রামের আবদুল খালেক বলেন, গ্রামগুলোর ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। অনেক রাস্তা ঘুরে তাদের চলাচল করতে হয়। যানবাহন চলাচল না করায় অনেক সময় দীর্ঘ পথ হাঁটতে হয়।
সূত্র:জাগরণ