POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের ভাটরায় মানবন্ধন করে মানহানির অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৯, ২০২১ | সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
মামলা, প্রতীকী ছবি

                                                     । পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে বিচার প্রার্থী আনোয়ার মোল্লা।
হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের ভাটরা গ্রামে শত মানুষের মানবন্ধনে মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে। ওই এলাকার আনোয়ার মোল্লা অভিযোগে তার বিরুদ্ধে মানবন্ধন করায় প্রায় ৫০ লাখ টাকার মানহানি হয়েছে বলে দাবী করেন। এ বিষয়ে ১লা জুন তিনি চাঁদপুর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে এলাকার ৯ জনকে বিবাদী করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন।

মানববন্ধনে আনোয়ার মোল্লার বিরুদ্ধে যারা সম্পত্তি দখলের অভিযোগ করেছেন, তারা সবাই মিথ্যা ও প্ররোচনায় লিপ্ত হয়ে মানবন্ধনে অংশ নেয়। আনোয়ার মোল্লা উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

অভিযোগে আনোয়ার মোল্লা একই গ্রামের ৯ জন নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা বিবাদী করেছেন। তারা হলেন, একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. সুফিয়ান মোল্লা (৩০) ও মো. নাছির মোল্লা (৩৫), মৃত চাঁন মিয়া মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৩২), ও জাকির মোল্লা (৩৬), মৃত ললি মিয়ার ছেলে আবু বকল মোল্লা (৩৮), রাজ্জাক মোল্লার ছেলে মো. আলম মোল্লা (৩০), মৃত ইব্রাহিম হাফেজের ছেলে মো. আবুল বাসার মোল্লা (৬০), মাসুদ মিয়ার ছেলে মো. শুক্কুর আলম (২৪) ও আমির হোসেনের ছেলে মাসুদ মিয়া (৫৫)।

অভিযোগে উল্লেখ করা হয়, সম্পত্তিগত বিরোধে আনোয়ার মোল্লার পরিবারের সদস্যদের অপমান, অপদস্ত ও ক্ষয়-ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিবাদীরা। বিবাদীরা আনোয়ার মোল্লার পৈত্রিক ও দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক মাটি ভরাট করে দখল করে আসছে। তাতে বাঁধা দিলে বিবাদী সুফিয়ান মোল্লা তার ফেসবুক আইডিতে আনোয়ার মোল্লার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য লিখে এবং ছবি পোস্ট দেয় এবং তার ফাঁসি চেয়ে পোস্টারিং করে। এতে আনোয়ার মোল্লা ও তার পরিবারের ৫০ লাখ টাকার সম্মানহানী হয়।

আনোয়ার মোল্লা বলেন, তার পৈত্রিকসূত্রে বেশ কিছু সম্পত্তির মালিক। এসব সম্পত্তি তার বাবা মৃত আব্দুল গণির নামে। যা মোল্লা বাড়ি, সাইফুল ডাক্তার বাড়ি ও ইব্রাহিম হাফেজ বাড়িসহ আশ-পাশের এলাকার মাঠেও রয়েছে। বাবার অবর্তমানে ওয়ারিশসূত্রে আনোয়ার মোল্লার তিন ভাই ওইসব সম্পত্তির মালিক। সম্পত্তি বেশি হওয়ায় বাবার আমল থেকে এলাকার অনেকে তাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে আছে। ওইসব সম্পত্তি রাষ্ট্রীয় আইনে উদ্ধার করতে যাওয়ায় এখন ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে আনোয়ার মোল্লার পরিবারটি।

আনোয়ার মোল্লা ও তার পরিবারের দাবী সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি সুষ্ঠু তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন