হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে সম্পত্তি নিয়ে বিপাকে পড়েছেন উপজেলা শ্রমিকলীগ নেতা নুর আহমদ গাজী। মানিক গংদের হামলা লুটতরাজের কাছে জিম্মি হয়ে পড়েন তিনি।
এ বিষয়ে তিনি হাজীগঞ্জ থানায় দুটি অভিযোগ দায়ের করেন। প্রথম অভিযোগটি মামলা আকারে রুজ্জু হয়।
এই বিষয়ে মামলার বাদী মো. নুর আহমদ গাজী জানান, নোয়াদ্দা হালটের ৩০ শতাংশ জায়গা তার লিজকৃত। তিনি নিয়মিত এর খাজনা দিয়ে আসছে। হালটের দুই পাশের কিছু লোক তার লিজকৃত স্থানে নিজস্ব ভবন ও বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। বাধা দিতেই তারা চড়াও হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মো. মানিক ও মুক্তা বেগমকে বিবাদী করে দুটি সাধারণ ডায়েরি করা হয়। প্রথম জিডি’র ঘটনা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ হওয়ায় মামলা চলমান রয়েছে। জিডি নং ৩৪২, তারিখ- ০৮/০৪/২০২১ইং এর আলোকে পেনাল কোডে ৫০৬(২) নং ধারায় মামলা রুজ্জু করা হয়। যাহা চলমান রয়েছে।
এই বিষয়ে কথা হয় মামলার বিবাদী মো. মানিক হোসেনের সাথে। তিনি বলেন, সে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বরনাপন্ন হয়েছে। তিনি চান সুষ্ঠু সমাধান।
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন জানান, সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করলে দুই পক্ষে সামান্য হাতাহাতি হয়। মঙ্গলবার উভয়পক্ষ থানায় জিডি করেন। হালটের পাশে বসবাসকারীদের পক্ষে আনোয়ারা খাতুনের জিডি নং ৪১৮, তারিখ- ০৮/০৬/২০২১ইং। একই তারিখে লিজকৃত জায়গার পক্ষে জিডি করেন নূর আহম্মদ।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ জানান, থানায় এজহারভুক্তি সাধারণ ডায়েরীর আলোকে প্রয়োজনীয় তদন্ত স্বাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।