POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলে প্রাইভেট কার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৮, ২০২১ | সময়: ৫:০৭ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে টহলরত পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া ও মনোয়ার হোসেন এবং কনস্টেবল সালাহ উদ্দিন।

মঙ্গলবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে। তিনি জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস। রাত দুইটার দিকে সেটি উপজেলার মহেষপুর ইউনিয়নের সাপমারা এলাকার রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনটির ধাক্কায় পুলিশের প্রাইভেটকারটিতে থাকা তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে রাজধানী ঢাকার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন