হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নে পারিবারিক কলহে আটোচালিত রিক্সা চালকের আত্মহননের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
আত্মহননকারী বাকিলা ইউনিয়নের স্বর্ণ সোয়ারী বাড়ীর সিরাজুল ইসলামের ছেলে মো. রাব্বী (২৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বী বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর মজুমদার বাড়ীর বাগানে গিয়ে আত্মহনন করে। গলায় ফাঁস দিয়ে সে আত্মহনন করে। রাব্বী পারিবারিক কলহে আত্মহননের পথ বেঁচে নেয় বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।
উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল পপুলার বিডিনিউজকে জানান, আত্মহননকারী রাব্বী উত্তর শ্রীপুরের কারো পরিচিত ছিল না । সবার আড়ালে সে মজমুদার বাড়ীর পিছনের একটি বাগানে আম গাছের সাথে আত্মহনন করে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, এ বিষয়ে একটি আপমৃত্যু মামলা দায়ের করা হয়।