POPULAR BD NEWS
Popular BD News Logo

সমালোচনা করবো, না সমাদর

সাইফুল ইসলাম সিফাত, সম্পাদক, প্রিয় চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২১ | সময়: ১:০৮ অপরাহ্ণ

সপ্তাহের প্রতি বুধবার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত জেলা প্রশাসক চাঁদপুর প্রশাসকের কক্ষটি। দিনের বেশ খানিকটা সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ জেলা প্রশাসকের কাছে তাদের নানাবিধ সমস্যার কথা জানান। ‘মানুষের মধ্যে মানবিকতা নেই। মানবিকতা হারিয়ে গেছে। কেউ আজ আর মানুষ নয়; এমন অনেক কথা সমাজে বলা হলেও আমরা যারা এই কথাগুলো বলে থাকি তারাই কিন্তু বুলি আউড়াই, কেউ এগিয়ে আসি না’।

মানবতা এখনো আছে; তার বড় ধরনের পরিচয় দিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। সুকন্যার কুমিল্লা মেডিকেলে চান্স পেয়েছেন কিন্তু ভর্তি হবার আর্থিক সামর্থ নেই, টিউশনি করে পড়ার খরচ চালান। সুকন্যার স্বপ্নপূরণে বাঁধা বাবার আর্থিক টানাপোড়ন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক তাঁর স্বভাবসুলভ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সাহায্য করেন সুকন্যার স্বপ্নপূরণে। সেইসাথে তাঁকে অনুপ্রেরনাও দেন সাহস নিয়ে সামনে এগিয়ে চলার।

বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু বকর, হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করতে না পারার বিষয়টি জানার সাথে সাথে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর নির্দেশে তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী অফিসার, হাজীগঞ্জ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু বকর এর বাড়িতে ছুটে যান এবং তাঁর পরিবারের সাথে কথা বলেন। কালক্ষেপণ না করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় এবং সরকারি অনুদানের মাধ্যমে ঔষধ -পথ্যের ব্যবস্থা করা হয়। তাঁর বসত ঘরের অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসক মহোদয় ঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদানসহ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দশহাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেন।

পরবর্তীতেও বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন। স্থানীয় একটি প্রিন্ট পত্রিকায় একজন ৯০ বছর বয়সি বৃদ্ধাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জেলা প্রশাসকের নজড়ে আসলে তাৎক্ষণিক জেলা প্রশাসন চাঁদপুরের পক্ষ থেকে ৯০ বছর বয়সী অভিরঞ্জন দেবনাথের বাসায় পৌছে দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। ফেসবুকে কেউ একজন লিখলেন তার এলাকার কোন একটি সমস্যার কথা। সেখানেও তড়িৎ ব্যবস্থা নিতে দেখা যায় এই মানবিক কর্মকর্তার।

প্রতিনিয়ত এমন শতশত ঘটনা যিনি ঘটিয়ে চলেছেন তিনি আর কেউ নন ইলিশের বাড়ি চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। যিনি ইতিমধ্যে তার সততা, জনসেবা ও নানামুখী উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনবান্ধব প্রশাসন গঠনের মাধ্যমে জনগণের মনি কোঠায় অবস্থান করছেন, প্রশংসিত হচ্ছেন সর্ব মহলে। তাই অনেক মানুষের মুখে শুনতে পাই, আমাগো তাই অনেক মানুষের মুখে শুনতে পাই, আমাগো ডিসি স্যার রে সমাদর করবো না সমালোচনা করবো…।

সাইফুল ইসলাম সিফাত, সম্পাদক, প্রিয় চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন