POPULAR BD NEWS
Popular BD News Logo

বজ্রপাত থেকে বাঁচতে কী করবেন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৬, ২০২১ | সময়: ৫:৪২ অপরাহ্ণ

বর্ষা আসন্ন।  আষাঢ় মাস শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি।  বর্ষায় বজ্রপাত দেখা যায় প্রায়ই।  এতে অনেকে মারাও যান।

বজ্রপাতের ভয়ংকর শব্দে ভয় পাওয়া বা চমকে যাওয়াও অস্বাভাবিক নয়।  কিন্ত এসময়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানা থাকলে নির্ভয়ে থাকা যায়।  বিশেষজ্ঞরা বলেন, ঝড়-বৃষ্টিতে বাইরে না থেকে ঘরে থাকার বিকল্প নেই।

এসময় যা করণীয়

১.  ফোন, কম্পিউটারসহ অন্যান্য বৈদ্যুতিক ডিভাইস থেকে দূরে থাকতে হবে।
২. রান্নাঘর বা বাথটাবে থাকার সময় ধাতব পদার্থ থেকে দূরে থাকতে হবে।
৩. যেকোনো বৈদ্যুতিক তার, ধাতব পদার্থ বা সংশ্লিষ্ট বস্তু থেকে দূরে থাকতে হবে।  কারণ, ধাতব পদার্থ দ্বারা বজ্রপাত অনেকদূর পর্যন্ত চলাচল করতে পারে।
৪. এসময় পুকুর, নদী বা যেকোন খাল-বিলে মাছ ধরা বা নৌকা ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
৫. অনেক মানুষ একসঙ্গে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন