চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম শিশুটি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত আব্দুর রব মিয়াজীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
মামলাসূত্রে জানা গেছে, শিশুটি বুধবার দুপুরে সন্তোষপুর গ্রামে তার খালাবাড়ি থেকে নানাবাড়িতে যাচ্ছিল। পথে আব্দুর রব মিয়াজী তাকে কৌশলে ডেকে নিয়ে পাশের একটি বাগানে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
H/N