POPULAR BD NEWS
Popular BD News Logo

মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৫, ২০২১ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ

মঙ্গলবার (৮ জুন) দেশের আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এতে বৃষ্টি বাড়তে পারে।

শনিবার (৫ জুন) আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদরা বলেছেন, বর্ষা মৌসুম শুরুর আগে হালকা বৃষ্টিকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড। এখন সেই সময় চলছে। ফলে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশে এখন মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সকালে বৃষ্টি ঘুম ভাঙিয়েছে রাজধানীবাসীর। দুপুরের দিকে রাজধানীর আকাশ মেঘে ছেয়ে যায়। পরে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি আরম্ভ হয়।

ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ঢাকায়। কিন্তু বৃষ্টি থামার পর আবার গরমে অস্বস্তি সৃষ্টি হয়। দুপুরের বৃষ্টি স্বস্তি এনে দেয় নগরজীবনে।

সূত্র:জাগরন

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন