প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগালেও লাগাবেন। তো আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ আর একটা ভেষজ এই ধরনের গাছ লাগান।
তিনি বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাঁচাতে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বেশি করে গাছ লাগাতে হবে।
শনিবার সকালে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সূত্র:যুগান্তর
H/N