POPULAR BD NEWS
Popular BD News Logo

সীমান্তের জেলাগুলোতে দ্রুত লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৩১, ২০২১ | সময়: ৪:২৪ অপরাহ্ণ

সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোতে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্বেগজনক।  এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার কেবিনেট মিটিং থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, কোন কোন জেলায় লকডাউন দেওয়া হবে কেবিনেট ডিভিশন এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে।  তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।

সূত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন