POPULAR BD NEWS
Popular BD News Logo

সেই বৃদ্ধা মনোয়ারা বেগমকে হুইল চেয়ার দিলেন ইউএনও মোমেনা আক্তার

হোসেন বেপারী | প্রকাশিত: মে ৩০, ২০২১ | সময়: ১১:৫১ পূর্বাহ্ণ

কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া সেই অসহায় বৃদ্ধা মনোয়ারা বেগমকে হুইল চেয়ার দিলেন ইউএনও মোমেনা আক্তার। পপুলার বিডিনিউজে বৃদ্ধা মনোয়ারা বেগমকে নিয়ে করা প্রতিবেদন দেখে এমন মানবিক কাজে এগিয়ে গেলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ইউএনওর এমন উদাহরতা ও মানবিকতা দেখে এলাবাসী খুবই আনন্দিত।

রোববার সকালে হুইল চেয়ার নিয়ে মনোয়ারা বেগমের বাড়িতে পৌঁছেন ইউএনও নিজেই। ওইসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন ও পপুলার বিডিনিউজের প্রতিবেদক হোসেন বেপারী।

এর আগে গত ২৭ মে বৃহস্পতিবার পপুলার বিডিনিউজে ‘কুষ্ঠ রোগে কেড়ে নিলো পা, এখন একটি হুইল চেয়ার প্রয়োজন মনোয়ারা বেগমের’ এমন শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। তারপর বিষয়টি নজরে আসে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের।পরে তিনি ওই প্রতিবেদকের সাথে সমন্বয় করে ৩০ রোববার সকালে হুইল চেয়ার পৌঁছে দেন।

ইউএনওর এমন মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোয়ারা বেগমের স্বজন ও এলাবাসী।

ওইসময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বৃদ্ধা মনোয়ারা বেগমের দুই ছেলের প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করবেন বলে আসস্থ করেন। এছাড়া ইউএনও প্রতিবেদক হোসেন বেপারিকে প্রতিবেদনটি তুলে ধরার জন্য ধন্যবাদ জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন