হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০২১ইং এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিসমাপ্ত হয়।
২৯ মে শনিবার বিকেলে পূর্ব কাজিরগাঁও বটতলা জামে মসজিদের সামনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি হাজিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিজা শিউলি পারভীন মিলি এবং বিশেষ অতিথি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মেজবাহউদ্দিন, মাস্টার সুমন হোসেন, মোঃ সাখাওয়াত হোসেন, জসীমউদ্দীন তারা বলেন, শিক্ষার্থীদের মোবাইলে খেলা থেকে বিরত থাকার জন্য এবং মাদক থেকে দূরে থাকতে সমাজের সকল কে আহবান করেন।
উক্ত ক্রিকেট প্রিমিয়ার লিগে গভর্নিং বডির সভাপতি শরিফুল ইসলাম সুমন, সদস্য সাজ্জাদ হোসেন শুভ, কাজী ফয়সাল, জাহিদ আলম, মোঃ মজিবুর রহমান লিটন।
৭ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ অনুষ্ঠান উদ্বোধনের মাধ্যমে ৪ টি দলের মধ্যে প্রতি দলে ৮ জন করে খেলোয়াড় অংশগ্রহণের মাধ্যমে ৮ এপ্রিল ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন এলিট সেপার ও প্রধানীয়া এক্সপ্রেস। প্রধানীয়া এক্সপ্রেস কে পরাজিত করে এলিট সেপার বিজয়ী হন। পরিশেষে উভয় দলের হাতে রানার্সআপ ও চ্যাম্পিয়ন টফি প্রদান করা হয়।