POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে র্যাবের অভিযানে পৌনে ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩, কুমিল্লায় ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৯, ২০২১ | সময়: ১:৪২ পূর্বাহ্ণ

কুমিল্লা র‌্যাবের অভিযানে মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৮মে) দুপুরে হাজিগঞ্জ পশ্চিম বাজারে বোগদাদ বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানীপুর গ্রামের আকতার হোসেনের ছেলে আব্দুল্লাহ হোসেন (২৮), তার স্ত্রী জেসমিন আক্তার (২৬) ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার চরানল গ্রামের আবুল হোসেনের ছেলে ফাইম (২২)। তাদের কাছ থেকে ৩ হাজার ৮ শত ৭৫ পিছ এবং ৫৩ কেজিগাঁজা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, র‌্যাবের একটি টহল দল কুমিল্লা বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সময়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বোগদাদ বাসের পিছু নেয় র‌্যাব। পরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোডে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশী চালিয়ে আটককৃত ২ যুবকের কাছ থেকে ইয়াবা উদ্ধার করে।

একই দিনে দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযানে আটককৃত আবৃুল্লাহর স্ত্রী জেসমিন ও তার আরেক সহযোগীকে ৫৩ কেজি গাঁজাসহ আটক করে র‌্যাব।

কুমিল্লা কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃতদের বিরুদ্ধে কুুুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামিদের পুলিশে সোপর্দ করা হবে। এছাড়া মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন