POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মদিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৮, ২০২১ | সময়: ৫:২১ অপরাহ্ণ

নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিবস উপলক্ষে কবিতা পাঠের আসর ২৮ মে শুক্রবার সকাল ১০ টায় উত্তর ঠাকুরবাজারস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে – সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের খাদ্য উপ পরিদর্শক আসাদুজ্জামান সুমন ভুঁইয়া।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান বক্তা শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, উপদেষ্টা লক্ষি রানী চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস সুমি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আমরুজ্জামান সবুজ, সহসভাপতি শিল্পী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, দপ্তর সম্পাদক রকি সাহা, নাট্যবিষয়ক সম্পাদক মোঃ আখের হোসেন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রোমানা বিলকিস রুমকি, সন্মানিত সদস্য নাজমুল হক জুয়েল।
অভিবাবক সদস্য নাছরিন আক্তার।

কবিতা পাঠে অংশগ্রহণ করেন – সামিহা সামস,
সারা সামস, জেরিন সুলতানা, আরিশা নুর,
স্বরনালী চক্রবর্তী, তাসনিম আলম জারা, আদিবা আয়েশা মাহিন, তাসনেহা জাহান অশমি, নওশিন আক্তার প্রমুখ।

সবশেষে কবিতা পাঠের আসরে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপস্থিত বক্তারা বলেন ১৯৯৬ সাল থেকেই শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনটি উপজেলায় দীর্ঘ ২৬ বছর যাবত জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন ভাবে ব্যাক্তিগত উদ্যোগে কাজ করে যাচ্ছে। যাহা অন্য কোন সংগঠন পারেনি। জাতীয় স্যানিটেশন মাস , বাল্যবিবাহ, যৌতুক মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ গড়া সহ সরকারের সকল কাজ গুলি তারা করে যাচ্ছে। আগামিতেও তা অব্যাহত থাকবে বলে জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন