POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৮, ২০২১ | সময়: ৫:০৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় জহিরুল ইসলাম (৫৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে চাঁদপুর- লাকসাম রেলসড়কের এনায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জাহিদ ও সালেহ আহম্মদ জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর – হাটিলা এলাকাদিয়ে যেতেই রেললাইনে বসে থাকা জহির ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে মারা যায়। পরে তারে পুলিশ উদ্ধার করে।

মৃত জহিরের ছোট ভাই শফিকুল ইসলাম জানায়, তার ভাই দীর্ঘ দিন থেকে অসুস্থ্য এবং মানুষিক প্রতিবন্ধী । বিকালে সে রেল লাইনে হাটতে গিয়েই দুর্ঘটনায় কবলিত হয়। আমরা তিন ভাই এক বোনের মধ্যে সে ছোট। তার কোন সন্তান নেই।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, আমাদের কাছে খবর আসলে রেল পুলিশকে অবগত করি। রেল পুলিশের ওসি মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন