ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নান্দাইল এলাকার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) এবং অন্যজন হলেন আব্দুল খালেক (৭০)। । তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সূত্র: যুগান্তর
H/N