পৃথিবীর বয়স যত বাড়ছে, আমরা ততোই কেয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসুলুল্লাহ (সা.) তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন।
তন্মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে বলে অনেক স্কলার বলছেন। এর দ্বারা এটিই প্রতিভাত হচ্ছে যে, কেয়ামত অতিনিকটে চলে এসেছে।
. তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে, কেউই জাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট।
৪. অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠাণ্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে; এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৫. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো— সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা ও চুরি-চামারি এত পরিমাণ বেড়ে গেছে যে, পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে।
সূত্র:যুগান্তর
H/N