POPULAR BD NEWS
Popular BD News Logo

অটোরিকশার চালকের গলাকাটা লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৬, ২০২১ | সময়: ৩:৩৮ অপরাহ্ণ

দিনাজপুরে মাতাসাগর পারের কলাবাগানের ভেতর থেকে গলাকাটা অবস্থায় সাবু মিয়া (৫৫) নামের এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা করা হয়েছে।

নিহত সাবু মিয়া দিনাজপুর পৌর এলাকার শেখপুরা নিমনগর শেখ জাহাঙ্গীর কবরস্থান পাড়ার জামাল উদ্দীনের ছেলে।

ওসি জানান, মঙ্গলবার (২৫ মে) বিকেলে দিনাজপুর শহরের পার্শ্ববর্তী মাতাসাগর পারের কলাবাগানের ভেতর থেকে সাবু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি বিবস্ত্র ও গলাকাটা অবস্থায় ছিল। এছাড়া হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন