POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৫, ২০২১ | সময়: ৬:৫৭ অপরাহ্ণ

ভারতের অন্ধপ্রদেশের ভিশাখাপত্তমে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরের পর হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের ওই শোধনাগারটিতে আগুন লাগে বলে এনডিটিভি জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় ডিভিশনাল পুলিশ কমিশনার ঐশ্বরিয়া রাস্তোগি বলেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের ইউনিট-৩ প্লান্টে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট যাচ্ছে সেখানে।

সূত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন