POPULAR BD NEWS
Popular BD News Logo

বৃষ্টির পর ফের খেলা শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৫, ২০২১ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

বৃষ্টির কারণে ২৩ মিনিট খেলা বন্ধ ছিল। বৃষ্টির পর ফের ব্যাটিং করছেন ৮৫ ও ২ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে হলে চ্যালেঞ্জিং স্কোর গড়তে হবে টাইগারদের।

বৃষ্টির আগে ৪১.১ ওভারে ৭ উইকেটে ১৯৬ রান করে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই দুই তারকা ব্যাটসম্যানের উইকেট হারায় বাংলাদেশ। ৭৪ রানে তামিম, সাকিব, লিটন ও মোসাদ্দেক আউট হওয়ার পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন