POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৫, ২০২১ | সময়: ৪:২৮ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৭৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ২৫ জনের। আগের দিন করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৪১ জনের। এক দিনে করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই বেড়েছে।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন