POPULAR BD NEWS
Popular BD News Logo

দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৫, ২০২১ | সময়: ১২:২৪ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ কারণে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  এ কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন দেখা গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী ফেলুর দোকান ও দৌলতদিয়া পুলিশ বক্স থেকে ইউনিয়ন পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়।

খুলনা থেকে আসা কয়লাবোঝাই ট্রাকচালক জনি বলেন, সরকার গণপরিবহন চালু করায় মহাসড়কে বাস ও ট্রাকের সংখ্যা বেড়েছে। যার ফলে অগ্রাধিকার ভিত্তিতে দূরপাল্লার বাসগুলো পারাপারের দিক বিবেচনা করা হচ্ছে। এতে ট্রাকগুলো আটকা পড়ছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন