POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় তিনটি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শান্তু ধর | প্রকাশিত: মে ২৪, ২০২১ | সময়: ৯:০৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির তিনটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন মিয়াজীর নির্দেশনায় এই পূণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

সোমবার বিকেলে কচুয়া উপজেলা সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির প্রধানের সভাপতিত্ব ও কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মঞ্জুর আহমেদ সেলিম পূণাঙ্গ কমিটি ঘোষনাকালে অনুষ্ঠান পরিচালনা করেন।

ওই সময় ২নং পাথৈর, ১০নং গোহট উত্তর,১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবাগত কমিটি নেতাকর্মী হলেন, ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের
বিএনপির সভাপতি-মজিবুর রহমান প্রধান,সিনিয়র সভাপতি-মোস্তফা কামাল প্রধান,মোঃ আলমাছ মিয়াজি,যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃশাহআলম তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ মতিন সরকার।

১০নংগোহট উত্তর ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি-মোঃ আবুল খায়ের কন্টেটর,সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল ভূইয়া,সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি-মোঃ আবু তাহের মজুমদার,সিনিয়র সহসভাপতি-মোঃ মফিজুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক-ইমন মজুমদার,যুগ্ম সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম দুলাল,সাংগঠনিক সম্পাদক-রেজাউল করিম,সহসাংগঠনিক-মোঃ হাফিজ বেপারি প্রমুখ।

কমিটি ঘোষণাকালে কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহমেদ মিলন, মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন