ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্ত কমেছে। তবে বেড়েছে মৃত্যু। দেশটিতে এক দিনে মৃত্যু আবার চার হাজারের ওপরে উঠেছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে।
সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন। ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭।
সূত্র;প্রথম আলো
H/N