বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে তিন ট্রলারসহ ৩৭ জেলেকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
রোববার ভোর ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালী-বলেশ্বর বারানি খাল থেকে আটক করে ট্রলার ও মাছসহ জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করে কোস্টগার্ড।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে।
সূত্র: যুগান্তর
H/N