POPULAR BD NEWS
Popular BD News Logo

পাখির বাসায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মে ২৩, ২০২১ | সময়: ২:২৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের থানা রোড়ের একটি বৈদ্যুতিক খুঁটির মাথায় পাখির বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানিয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারের থানা রোডে।

হাজীগঞ্জ থানা রোডে একটি বৈদ্যুতিক খুঁটিতে তিনটি ট্রান্সফারমার রয়েছে। সেখানে শালিক পাখি বাসাবাঁধে। হঠাৎ করে ওই বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আসলেও পাখির বাসাটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ায় সার্ভিস কর্তৃপক্ষ জানান , পাখির বাসা পুড়লেও পাখি অথবা বড় ধরণের কোন ক্ষতি হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন