POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘরে স্বামীর লাশের পাশে হাত-পা বাঁধা স্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৩, ২০২১ | সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জে শুভাঢ্যা হাবিবনগর এলাকায় নিজ বাসা থেকে শনিবার সকালে মারুফ কাজী (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশেই হাত-পা বাঁধা অবস্থায় তার স্ত্রীকে পাওয়া যায়।

ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে মারুফ কাজীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রিনা আক্তারসহ কয়েকজন আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতের কোন সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাড়ির টিনশেডের ঘরের বেশিরভাগই তিনি ভাড়া দিয়েছেন। আর দুটি রুমে স্ত্রী ও ৮ বছরের একমাত্র কন্যাকে নিয়ে থাকতেন।

প্রতিবেশীরা জানান, সকালে মেয়ের কান্না শুনে তারা ওই ঘরে গিয়ে মারুফের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পাশেই হাত-পা বাঁধা অবস্থায় তার স্ত্রীকে পাওয়া যায়।

সূত্র: যুগান্তর

H/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন