POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদ্রাসার পিছনে শিশু মীমের বস্তাবন্দি লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৩, ২০২১ | সময়: ৯:২৫ পূর্বাহ্ণ

কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লাহ এলাকায় শাহী ইসরাইল দাখিল মাদ্রাসার পিছনে থেকে বস্তাবন্দি উম্মে হাবিবা মীম (৭) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

উম্মে হাবিবা মীম ভারেল্লাহ গ্রামের সিএনজিচালক শরীফ মিয়ার মেয়ে।

জানা গেছে, গত দুই দিন আগে পিতার মোবাইলে টাকা রিচার্জ করা জন্য ভারেল্লাহ বাজারে গেলে আর বাড়িতে ফিরে আসেনি নিখোঁজ হয়। তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার বুড়িচং থানায় উম্মে হাবিবা মীম নিখোঁজের ডায়েরি করা হয়।

ওসি মোজাম্মেল হক জানান, বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য ভারেল্লাহ শাহী ইসরাইল দাখিল মাদ্রাসা দপ্তর নাইটগার্ডকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন