POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রেমিকার সাথে রাতে দেখা করতে এসে প্রেমিক ধরাশায়ী

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: মে ২৩, ২০২১ | সময়: ৩:৪৩ পূর্বাহ্ণ

হাজীগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে এসে জনতার হাতে প্রেমিক ধরাশায়ী।

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সুবিদপুর গ্রামের মুলুকচান সর্দার বাড়ীতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার মধ্যে বড়কুল ইউনিয়নের দেলোয়ার হোসেনের মেয়ে ছদ্মনাম ফারিয়া(১৭) সুবিদপুর গ্রামে খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসে।

একই গ্রামের প্রধানীয়া বাড়ী( চৌকিদার বাড়ী) জাহাঙ্গীর হোসেনের ছেলে মাসুদ(২০) শনিবার  প্রেমিকা ফারিয়ার সাথে রাতে দেখা করতে গিয়ে বিলের মাঝে তার বন্ধুসহ ধরাশায়ী হয়েছে। কিন্তু প্রেমিক মাসুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আটকে যায় তার বন্ধু।

স্হানীয়রা জানান,  দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক চলে আসার পর এক পর্যায়ে প্রেমের টানে ফারিয়ার সাথে দেখা করতে বিলে চলে আসে। সকলের অগোচরে বাড়ির পাশে বিলে আপত্তিকর অবস্হায় প্রতিবেশী সবুজ, বাবু, তারেক,ইয়াছিন, তাদের আটক করে।

এনিয়ে সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত নানান  নাটকীয়তার পর অবশেষে ৯৯৯কল দিয়ে হাজীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার দ্বায়িত্বরত এসআই সেলিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিস্হিতি স্বাভাবিক করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন