POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৬, ২০২০ | সময়: ৮:৩১ পূর্বাহ্ণ

নতুন করে আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণে ৪জন, হাজীগঞ্জ ৩জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচর ১জন রয়েছেন।

এর মধ্যে হাজীগঞ্জে উপসর্গে মৃত্যু জাহাঙ্গীর হোসেন(৫৫) রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৫জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৫৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭টি করোনা পজিটিভ। বাকী ৪০টি নেগেটিভ।

সূত্র মতে, চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫জনের। উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো চাঁদপুর সদরে ১৩৫জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২২জন, মতলব দক্ষিণে ২০জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ৬জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন