ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানকে আটদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শনিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
হাফিজুর ঢাবির তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি একজন মূকাভিনয় শিল্পী ও ঢাবির মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক।
হাফিজুরের নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
সূত্র:যুগান্তর
H/N