POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২২, ২০২১ | সময়: ৩:৩২ অপরাহ্ণ

কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লাহ এলাকায় শাহী ইসরাইল দাখিল মাদ্রাসা পিছন থেকে উম্মে হাবিবা মীম (৭) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

সে ভারেল্লাহ গ্রামের সিএনজি চালক শরীফ মিয়ার মেয়ে। দুই দিন আগে বাবার মোবাইলে টাকা রির্চাজ করা জন্য ভারেল্লাহ বাজারে গেলে আর বাড়ি ফিরে আসেনি। তার  পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার বুড়িচং থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন